
islamic questions and answers in bengali
রহমান নাম প্রসঙ্গে :
প্রশ্ন : কারো নাম কি রহমান রাখা যায়?
উত্তর : না, রহমান কারো নাম হতে পারে না। রহমান একমাত্র আল্লাহ্ তায়ালা। এছাড়া কাউকে রহমান ডাকা বা কারো নাম রহমান রাখা জায়েয নয়।
(মাআরেফুল কুরআন, ১/৭৬ উর্দু)
এসপিসি সম্পর্কে পড়ুন- এসপিসি হালাল না কি হারাম?
ইমামকে লোকমা দেয়া প্রসঙ্গে :
প্রশ্ন : নামাযে যদি ইমাম সাহেব কোন ভুল করে ফেলেন তাহলে তাকে কিভাবে লোকমা দিবে?
উত্তর : নামাযে ইমাম সাহেবের কোন ভুলের লোকমা দিতে হলে সুবহানাল্লাহ্ বলে সতর্ক তথা লোকমা দিবে। এক্ষেত্রে আল্লাহু আকবার বলে লোকমা দেয়ার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে তা সঠিক নয়।
(বুখারী, ১২১৮)
মুখে প্রহার করা প্রসঙ্গে :
প্রশ্ন : বাচ্চাদেরকে শাসনের জন্য মুখে প্রহার করা কি জায়েয?
উত্তর : হাদীস শরীফে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে প্রহার করতে নিষেধ করেছেন। (বুখারী, ৫৫৪১) তাই কোন অবস্থাতেই তাদেরকে মুখে প্রহার করা যাবে না। বরং তা দন্ডনীয় অপরাধ। তাছাড়া মুখ এমনিতেও অত্যান্ত দামি একটি অংগ। মুখে প্রহারের দ্বারা মুখের অমর্যাদা করা হয়।
আরো পড়ুন- বুযুর্গদের বরকত নেওয়া যায়?
দরুদ পড়া প্রসঙ্গে :
প্রশ্ন : জীবনে একবার দরুদ শরীফ পড়া ওয়াজিব মর্মে যে কথাটি লোক সমাজে প্রচলিত আছে তা কি সঠিক?
উত্তর : হ্যাঁ, কথাটি সঠিক। জীবনে একবার নবীজীর উপর দরুদ শরীফ পড়া ওয়াজিব। আল্লামা জাসসাস রহ. শরহু মুখতাসারিত তহাবিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যা সংক্ষিপ্ত আকারে তিনি আবার আহকামুল কুরআনেও আলোচনা করেছেন।
(দ্র. আহকামুল কুরআন, সুরা আহযাব, আয়াত ৫৬)
আরো পড়ুন- অনলাইনে বিবাহের শরয়ী বিধান
এ'তেকাফ প্রসঙ্গে :
প্রশ্ন : আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় রমযানে এ'তেকাফের সময় টাকা দিয়ে কোনো একজনকে এ'তেকাফে বসানো হয়। এভাবে টাকা দিয়ে এ'তেকাফে বসালে কি এলাকার মানুষ দায় মুক্ত হবে?
উত্তর : এ'তেকাফ একটি এবাদত। এখানে পারিশ্রমিক চলে না। সুতরাং টাকার মাধ্যমে কাউকে এ'তেকাফে বসালে এ'তেকাফ আদায় হবে না এবং এলাকার মানুষও ফরযে কেফায়া থেকে দায়মুক্ত হবে না।
(ফাতাওয়ায়ে শামী, ২/৪৪২, ৬/৫৫)
আরো পড়ুন- কুরবানীর মাসআলায় একটি নতুন গবেষণা
খুতবায় দরুদ ও তাকবীর প্রসঙ্গে :
প্রশ্ন : জুমার খুতবায় ইমাম সাহেব যখন দরুদ শরীফ পড়েন কিংবা ঈদের খুতবায় যখন তাকবীরে তাশরিক পড়েন তখন মুসল্লিরাও কি তা পড়বে?
উত্তর : না। খুতবা চলাকালিন কথা বার্তা থেকে শুরু করে এসকল তাকবীরে তাশরীক ও দরুদ শরীফও পড়তে পারবে না। কারণ, এ সময় সম্পূর্ণ চুপ থাকার কথা বলা হয়েছে।
(মুসান্নাফে আব্দুর রাযযাক, ৫৬৪২, কিতাবুল আছল, ১/৪২৮)
আরো পড়ুন- ওমর ফরুক ত্রিপুরা হত্যা
সালামের ৯০ নেকি প্রসঙ্গে :
প্রশ্ন : সালাম দাতার ৯০ নেকি আর গ্রহীতার ১০ নেকি কথাটি কি ঠিক
উত্তর : কথাটি ভুল। বরং হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি পূর্ণ সালাম তথা 'আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু' বলল সে পাবে ৩০ এবং উত্তরদাতাও যদি পূর্ণটি তথা ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তবে সেও পাবে ৩০ নেকি।
আরো পড়ুন- হানাফীদের গোড়ার কথা
অর্থাৎ সালামে তিনটি বাক্য রয়েছে। প্রতিটিতে ১০ নেকি হবে। তবে এর বাইরে আমাদের সমাজে আবার অনেকে 'ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু.....' বৃদ্ধি করে যা সম্পর্ণ ভুল। সালামের সাথে এর কোনই সম্পর্ক নেই।
(আবু দাউদ, ৫১৯৫)
আরো পড়ুন- মধুপুরী সাহেবের মুনাজাত
জুমার নামায না পাওয়া প্রসঙ্গে:
প্রশ্ন : কেউ যদি জুমার নামায না পায় তাহলে কি যোহরের নামায জামাতে আদায় করতে পারবে?
উত্তর : না। জুমার নামায না পেলে যোহর একাকি আদায় করতে হবে। এক্ষেত্রে জামাত করে যোহরের নামায পড়া অনুত্তম।
দুররে মুখতার, ২/১৫৭, ইমদাদুল আহকাম, ১/৭৮৪, খানিয়া, ১/১৭৭
জুমার খুৎবা প্রসঙ্গে :
প্রশ্ন : ইমাম সাহেব জুমার নামাযে খুৎবা দেওয়ার সময় ডানে বামে মাথা ঘুরিয়ে খুৎবা দিয়ে থাকেন। খুৎবার সময় এভাবে মাথা ঘুরানো কি ঠিক?
উত্তর : খুৎবার সময় ডানে বামে তাকিয়ে খুৎবা দেওয়া ঠিক নয়। বরং সুন্নত হলো, সামনের দিকে তাকিয়ে খুৎবা দেওয়া। তাই খুৎবা দেওয়ার সময় ডানে বামে মাথা ঘুরানো থেকে বিরত থাকতে হবে।
রদ্দুল মুহতার, ২/১৪৯, খুলাসাতুল ফাতাওয়া, ১/২০৫
ওয়াকফ প্রসঙ্গে:
প্রশ্ন : মসজিদের নামে ওয়াকফ কৃত কোন জমি থেকে যদি আয় না আসে তাহলে কি তা বিক্রি করা যাবে?
উত্তর : বাস্তবেই যদি মসজিদের কোন জমি থেকে আয় না আসে তাহলে তা বিক্রি করা জায়েয। তবে ঐ টাকা দিয়ে পুনরায় একটি জমি কিনতে হবে। মসজিদেরই অন্য কোন কাজে লাগানো যাবে না।
রদ্দুল মুহতার, ৪/৩৮৪, আল বাহরুর রায়েক, ৫/২৫২, ফাতাওয়া বাযযাযিয়া, ৬/২৭১
আরো পড়ুন- কিতাবের আশেকদের কাহিনী
একটি মন্তব্য পোস্ট করুন
do not share any link